মেধাবৃত্তি কারিগরি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে : পুলিশ কমিশনার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তিথ প্রদান করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী

2022-12-19T15:36:05+00:00
2022-12-19T15:38:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেধাবৃত্তি কারিগরি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে : পুলিশ কমিশনার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৩:৩৬ পিএম  আপডেট: ১৯.১২.২০২২ ৩:৩৮ পিএম  (ভিজিট : ২৪৬)
X

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তিথ প্রদান করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৮ শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

পুলিশ কমিশনার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন। সেই উন্নত সমৃদ্ধ দেশের সবাইকে দক্ষ হতে হবে। নতুন নতুন তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে।  দেশের দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তাই মেধার স্বীকৃতি ও কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো কারিগরি শিক্ষা বোর্ড এই বৃত্তি চালু করেছে। সরকারের এই উদ্যোগ কারিগরি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, যা প্রশংসার দাবিদার। 

উক্ত অনুষ্ঠানে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মো. খালেদ হোসেন।

কারিগরি শিক্ষা বোর্ড মোট ১৭ ধরনের প্রোগ্রাম ও কোর্স পরিচালনা করে থাকে। প্রত্যেক শিক্ষাক্রম থেকেই বৃত্তির জন্য সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সম্মানি ও সনদপত্র দেওয়া হচ্ছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy