বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআনের প্রদর্শনী সাতক্ষীরায়

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের দুই দিনব্যাপী প্রদর্শনীর আজ শেষ দিন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কোরআন

2022-12-19T17:24:28+00:00
2022-12-19T17:28:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআনের প্রদর্শনী সাতক্ষীরায়
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৫:২৪ পিএম  আপডেট: ১৯.১২.২০২২ ৫:২৮ পিএম  (ভিজিট : ২৪৬)
X

সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের দুই দিনব্যাপী প্রদর্শনীর আজ শেষ দিন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কোরআন শরীফ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। 

সাতক্ষীরা শহরের মসজিদে কুবা কমপ্লেক্সে দ্বিতীয় দিনের মতো আজও প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়েছে। হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআন শরীফটি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছে।

বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের লেখক হাবিবুর রহমান সাতক্ষীরা কোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা।

কোরআন শরীফ প্রদর্শনী কমিটি জানায়, বিশ্বের সর্ববৃহৎ এই কোরআন শরীফটি দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ছুটে আসছেন।

লেখক হাবিবুর রহমান বলেন, কোরআন শরীফটি লিখতে দীর্ঘ ৬ বছর ৮ মাস সময় লেগেছে। কোরআন শরীফটির দৈর্ঘ্য ১১ ফুট, প্রস্থ ১৭ ফুট ৪ ইঞ্চি, ১৪২ পৃষ্ঠা এবং আয়াত রয়েছে ৬ হাজার ৬৬৬টি। কোরআন শরীফটির ওজন ৪০৫ কেজি।


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy