তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের তারাগঞ্জে একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক দিয়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর)

2022-12-19T19:51:23+00:00
2022-12-19T19:53:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:৫১ পিএম  আপডেট: ১৯.১২.২০২২ ৭:৫৩ পিএম  (ভিজিট : ২১১)
X

রংপুরের তারাগঞ্জে একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক দিয়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ উপজেলার নেংটিছিড়া ব্রিজের কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন আজাহার (৪৮) ও খাদেমুল (৪৫)। তাদের সবার বাড়ি উপজেলার বাঙালিপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় তারাগঞ্জ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে নেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা পাঁচজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy