চট্টগ্রাম কারাগারে দুই কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন আব্দুস শুক্কুর (৬২) ও রফিকুল

2022-12-20T00:22:30+00:00
2022-12-20T00:22:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম কারাগারে দুই কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:২২ এএম   (ভিজিট : ১৬৮)
X

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন আব্দুস শুক্কুর (৬২) ও রফিকুল ইসলাম (৭১)। এদের মধ্যে শুক্কুর সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে এবং রফিকুল রোববার (১৮ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। পৃথক মাদক মামলায় দণ্ডিত হয়ে তারা চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন।


কারা কর্তৃপক্ষ জানায়, রফিকুলকে গত সেপ্টেম্বর মাসে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি মাদক মামলায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর শারীরিক নানা জটিলতায় তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ গত শনিবারে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।


আরেক কয়েদি আব্দুস শুক্কুরকে গত বছরের অক্টোবর মাসে কারাগারে পাঠান আদালত। একটি মাদক মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। রোববার সন্ধ্যায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বলেন, মাদক মামলার দণ্ডপ্রাপ্ত দুই আসামি অসুস্থ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আইনিপ্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাবু/এসআর







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy