মেহেরপুরের গাংনীতে তিনটি প্রকল্পের উদ্বোধন

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে

2022-12-20T14:48:14+00:00
2022-12-20T14:48:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরের গাংনীতে তিনটি প্রকল্পের উদ্বোধন
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ২:৪৮ পিএম   (ভিজিট : ৩০৭)
X


মেহেরপুরের গাংনীতে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলো হচ্ছে- গাংনীর ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, কচুই খালী ব্রীজ ও ভাটপাড়া - জালশুকা সড়ক।

গাংনী উপজেলা প্রকৌশল অফিস সুত্রে জানা গেছে, ৬১ লাখ টাকা ব্যায়ে স্থানীয় ধানখোলা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, চার কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কচুইখালী ব্রীজ ও ৬৫ লাখ টাকা ব্যায়ে ভাটপাড়া - জালশুকা সড়ক নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ধানখোলা প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ শেষ হয়েছে।

এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, গ্রামের সাথে শহরের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এরই ধারাবাহিকতায় ব্রীজ ও সড়ক নির্মানের প্রকল্প গ্রহন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy