রায়পুরায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত নারীর মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাত নামা (৫০) এক নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২০

2022-12-20T15:27:07+00:00
2022-12-20T15:27:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত নারীর মৃত্যু
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৩:২৭ পিএম   (ভিজিট : ২১৩)
X

নরসিংদীর রায়পুরায় ট্রেনের নিচে কাটা পড়া অজ্ঞাত নামা (৫০) এক নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশে আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আপ কালনী এক্সপ্রেস ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশন পার হয়ে আউটার আসা মাত্রই ওই অজ্ঞাত নামা নারী ট্রেনে কাটা পড়ে। ওই নারীর মুখমন্ডল থেঁতলে যায়। দেহ খণ্ড বিখণ্ডিত মরদেহটি রেললাইনের পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা স্টেশন মাষ্টার কে খবর দেন। পরে নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। খণ্ড বিখণ্ডিত চেহরা বিকৃত হওয়ায় নিহতের লাশ শনাক্ত করতে পারেনি স্থানীয়রা। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ (এসআই) সাইফুল ইসলাম জানান, মেথিকান্দা রেলস্টেশন মাষ্টার সূত্রে নিহতের খবর পেয়ে দুপুরে ঘটনা স্থলে এসে অজ্ঞাত নামা লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। লাশ সনাক্তে পিবিআই কে খবর দেয়া হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy