মধুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২০

2022-12-20T15:35:06+00:00
2022-12-20T15:35:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৮১)
X

টাঙ্গাইলের মধুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে  উপজেলা পরিষদ হল রুমে মধুপুর প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ উপকরণ বিতরণ করে। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন,মধুপুর উপজেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা।

মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা প্রতিবন্ধি ও সেবা কেন্দ্রের জামালুল করিম, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, গোপালপুরের মানবাধিকার কর্মী আজমল খান প্রমুখ। পরে মধুপুর, ধনবাড়ী,ঘাটাইল ও গোপালপুর উপজেলার ৩০ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ৫ জনকে কানের মেশিন প্রদান করা হয়। 

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy