১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১

সানোয়ার আরিফ, রাজশাহী

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলাতুলি মধ্যচর (রুবেলপাড়া) নামক এলাকায় র‍্যাব-৫ অপারেশন পরিচালনা করে ১.৫ কেজি হেরোইনসহ ফারুক মিয়া(৩৫)কে

2022-12-20T16:01:02+00:00
2022-12-20T16:01:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১
সানোয়ার আরিফ, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৪:০১ পিএম   (ভিজিট : ১৮৩)
X


চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলাতুলি মধ্যচর (রুবেলপাড়া) নামক এলাকায় র‍্যাব-৫ অপারেশন পরিচালনা করে ১.৫ কেজি হেরোইনসহ ফারুক মিয়া(৩৫)কে গ্রেপ্তার করেন।

দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। মাদকের সন্ধানে র‍্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিকভাবে পরিচালনা করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটির সন্ধান পাওয়ার পর গোয়েন্দা দল তাদের নজরদারি করতে থাকে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আলাতুলি মধ্যচর (রুবেলপাড়া) আসামী ফারুক মিয়া (৩৫), পিতা-নজরুল ইসলাম এর বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানা মাত্রই  আসামী ফারুক মিয়া (৩৫), পিতা-নজরুল ইসলাম এর বসতবাড়ীর চতুরদিক ঘেরাও করে তল্লাশীকালে বসত বাড়ির ভিতরে থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যা প্যাকেটজাত করে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীর নিকটে বিক্রয় করে।যাহার আনুমানিক বাজার মূল্য ১কোটি ৫০ লক্ষ টাকা।রাতে তথ্য নিশ্চিত করেছেন।

আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy