ডোমারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৪১ পিএম আপডেট: ২০.১২.২০২২ ৪:৪৩ পিএম (ভিজিট : ৩৩০)

X
নীলফামারীর ডোমার থানা পুলিশের হাতে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত বিপ্লব শেখ বাবু নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার পৌরসভাধীন বড়রাউতা কলেজপাড়াস্থ এলাকা হতে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। মাদক ব্যবসায়ী বাবু উক্ত এলাকার আলম শেখ ভান্ডারীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিপ্লব শেখ বাবু ২০০৪ সালে ডোমার থানা এলাকায় বিপুল পরিমান গাঁজাসহ ডোমার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। যাহার মামলা নম্বর জিআর-৮৭/০৪ ডোমার। উক্ত মামলা সংক্রান্তে আসামি বিপ্লব শেখ বাবু আদালত হইতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপনে ছিলেন। বর্নিত মামলায় আদালত বাবুকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেফতারি পরোয়ানা মূলে ডোমার থানা এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিজ বসতবাড়ি হইতে তাকে গ্রেফতার করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবু/জেএম