প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম (ভিজিট : ২৮৩)

X
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা- ৪ জন, তানোর-১ বাগমারা-৩ পুঠিয়া-১ও চারঘাট মডেল থানা-৩ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। বাগমারা থানা পুলিশ শফিকুল ইসলাম ওরফে দয়াল (২৯) কে ১৫ লিটার চোলাইমদসহ আটক করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম