কেন্দুয়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম (ভিজিট : ১৬৭)

X
নেত্রকোনার কেন্দুয়ায় পৌরসদরে কেন্দুয়া বাজারে দিগদাইর রোডে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে এ অনুষ্ঠানে নেত্রকোনা জেলা ব্যাংক ম্যানেজার কাওসার সুমনের সভাপতিত্বে স্থানীয় ব্যাংক কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষেদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম ,কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক ভুইঁয়া প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ফিতা কেটে আইএফআইসি ব্যাংক উপশাখা উদ্বোধন করেন।
বাবু/জেএম