লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন।

2022-12-20T17:33:25+00:00
2022-12-20T17:33:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও আকবর চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। বেলা ১১টার দিকে তারা দুজনই মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy