পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার

2022-12-20T17:36:49+00:00
2022-12-20T17:36:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৬২)
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের পল্টুনের পাশে ভেসে থাকা অবস্থায় নৌ পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকালের দিকে পদ্মা নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা নৌ-পুলিশকে খবর দেয়। নৌ-পুলিশের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত অজ্ঞাত ব্যক্তির পড়নে জিন্স প্যান্ট ছিল বলে জানা যায়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জে এম সিরাজুল কবির বলেন, আমরা সকালে মরদেহের সংবাদ জানার পর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। আমরা ধারণা করছি ২ থেকে ৩ দিন পূর্বে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ রাজবাড়ী মর্গে প্রেরণ করেছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy