জালে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:০১ পিএম (ভিজিট : ১৮২)

X
নড়াইলে চিত্রা নদীতে জালে ধরা পড়েছে প্রায় ছয় ফুট লম্বা বিরল প্রজাতির একটি কুমির। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের জোবায়ের বিশ্বাসের ইটভাটা সংলগ্ন চিত্রা নদী থেকে গ্রামবাসী জাল দিয়ে কুমিরটিকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করেছি। পরে কালিয়া উপজেলা সামাজিক বন বিভাগের মাধ্যমে খুলনা অঞ্চলের কর্মকর্তাদের কাছে সেটি হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম