নাটোরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে বিশেষ অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২’র একটি আভিযানিক দল। এসময়

2022-12-20T18:09:15+00:00
2022-12-20T18:09:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নাটোরে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৯৩)
X

নাটোরে বিশেষ অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২’র একটি আভিযানিক দল। এসময় এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন নাটোর পৌরসভার উত্তর বড়গাছার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না ও দক্ষিণ বড়গাছা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে শাহাদাত আলী। ভোরে পৌরসভার ৮নং ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে একটি বাসা থেকে হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ বলেন, মেজর মোহাম্মদ আনিসুজ্জামান অর্ডন্যান্সের নেতৃত্বে র‌্যাব-১২’র আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে সদর থানাধীন ০৮নং ওয়ার্ড ঈদগাহ মাঠের সামনে একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি মুন্না ও শাহাদাতকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই মাদক কারবারি মুন্না ও শাহাদাত দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy