বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর সংবর্ধনার আয়োজন করবে রাজশাহী জেলা পরিষদ। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন

2022-12-20T18:24:50+00:00
2022-12-20T18:24:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:২৪ পিএম   (ভিজিট : ২০৪)
X

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর সংবর্ধনার আয়োজন করবে রাজশাহী জেলা পরিষদ। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী জেলার ৫০০ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে রাজশাহী জেলা পরিষদ। 

অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বীর মুক্তিযোদ্ধাদের বরণ করা হয়। গতকাল সকাল ১০টায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল তার বক্তব্যের শুরুতেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজয়ের এই মাহেদ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব সহ ১৫ ই আগষ্ট নিহত তার পরিবারবর্গকে। আরো শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহিদ, ২ লক্ষ নির্যাতিত মা-বোনসহ মুক্তিকামী জনতাকে, যাদের ত্যাগের বিনিময় আমরা পেয়েছি স্বাধীন মানচিত্র ও লাল সবুজ পতাকা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুননেছা, নেসাতালুকদার, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীক। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy