কালিহাতীতে আগামীকাল শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

৭টি জেলার অংশগ্রহণে টাঙ্গাইলের কালিহাতীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২। কালিহাতী উপজেলা ক্রীড়া

2022-12-20T19:51:31+00:00
2022-12-20T19:54:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে আগামীকাল শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৭:৫১ পিএম  আপডেট: ২০.১২.২০২২ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৩৯১)
X

৭টি জেলার অংশগ্রহণে টাঙ্গাইলের কালিহাতীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২। কালিহাতী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর সার্বিক তত্ত্বাবধানে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনছার আলী বি.কম এ টূর্ণামেন্টের উদ্বোধন করবেন।

জানা যায়, এ টূর্ণামেন্টে টাঙ্গাইল জেলা সহ মোট ৭ টি জেলার ফুটবল টিম অংশগ্রহণ করবেন।  আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন (লিল্টু), কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy