সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উৎসব

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এই

2022-12-20T20:03:51+00:00
2022-12-20T20:03:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উৎসব
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮:০৩ পিএম   (ভিজিট : ২৮৭)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এই যৌথ 'রিট্রিট সেরিমনি'র আয়োজন করে। এ সময় বিজিবি-বিএসএফ সদস্যদের চৌকস দল প্যারেড ও সালাম প্রদান শেষে ভিউগুলের সুরের সাথে সাথে জাতীয় পতাকা নমিত করেন। পরে দু’পক্ষের মধ্যে মিষ্টি ও গাছ বিনিময় হয়।

বেলা পাঁচটার দিকে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ’র হাতে মিষ্টি তুলে দেয় বিজিবি। ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে দেওয়া হয় গাছের চারা। এ সময় দু'পাশে উপস্থিত দুই দেশের হাজারো মানুষ নয়নাভিরাম এ দৃশ্য উপভোগ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি সরাইল রিজিওনের ডেপুটি রিজিওয়ন কমান্ডার কর্ণেল কাজী শামীম হাসান, বিজিবি ৬০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ ১২০ ব্যাটালিয়নের এডজুটেন্ট অফিসার মনুজ কুমার।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy