বিএনপি না এলে নির্বাচন ভালোভাবে অংশগ্রহণমূলক হবে না: সিইসি

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএন‌পি‌কে আমরা সংলা‌পে বসার আহ্বান জা‌নি‌য়ে‌ছিলাম। তারা আসেনি। আমা‌দের ওপর

2022-12-21T12:46:01+00:00
2022-12-21T12:46:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি না এলে নির্বাচন ভালোভাবে অংশগ্রহণমূলক হবে না: সিইসি
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১২:৪৬ পিএম   (ভিজিট : ২৪৬)
X


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএন‌পি‌কে আমরা সংলা‌পে বসার আহ্বান জা‌নি‌য়ে‌ছিলাম। তারা আসেনি। আমা‌দের ওপর অনাস্থা র‌য়ে‌ছে বিএন‌পির, সরকা‌রের ওপরও অনাস্থা র‌য়ে‌ছে। বিএন‌পির যে নির্বাচ‌নে আসা প্রয়োজন, সেটা কিন্তু সরকারও বল‌ছে। আমরা চাই নির্বাচ‌নে সবাই অংশগ্রহণ করুক। বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না।’

বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শে‌ষে গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

কোনো দল‌কে কমিশন জোর ক‌রে নির্বাচ‌নে আন‌তে পারবে না উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌বিএন‌পি নির্বাচ‌নে না এলে অপূর্ণতা থে‌কে যা‌বে। নির্বাচন অংশগ্রহণমূলক হ‌বে না। ভারত আর বাংলাদেশের ইভিএম মে‌শিন এক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভার‌তের মে‌শি‌নে আঙু‌লের ছা‌পের প্রয়োজন হয় না। এতে একজ‌নের ভোট অন্যজন দি‌তে পা‌রে। ত‌বে আমা‌দের মে‌শি‌নে সেই সু‌যোগ নেই। ইভিএম ভা‌লো না খারাপ, সেটা আমি বল‌ব না। আমা‌দের ইভিএমে ভোট না দি‌য়ে ফি‌রে গে‌ছে, এমন কো‌নো ঘটনা নেই। তবে এমন হ‌তে পা‌রে যে আঙু‌লের ছাপ না মেলায় দে‌রি হ‌চ্ছে বা মে‌শিন স্লো কাজ কর‌ছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আগামী ভোট ইভিএমে হবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই পদ্ধতিতে ব্যালটের মতো একজনের ভোট অন্যের দেওয়ার সুযোগ নেই। তবে বিগত দিনে ইভিএম নিয়ে ভোটারদের মনে একধরনের নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। ইসি সেই ধারণা পাল্টানোর চেষ্টা করছে।

বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy