রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ড্রাম ট্রাক চাপায় আব্দুল মাজেদ মোল্যা (৫৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে

2022-12-21T18:05:53+00:00
2022-12-21T18:05:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:০৫ পিএম   (ভিজিট : ২০২)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ড্রাম ট্রাক চাপায় আব্দুল মাজেদ মোল্যা (৫৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর ৩ রাস্তার মোড়ে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা বলেন, নারুয়া বাজারের লেপ-তোশক ব্যবসায়ী আব্দুল মাজেদ মোল্যা বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। গঙ্গারামপুর মোড়ে দ্রুত গতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy