গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।বুধবার (২১ ডিসেম্বর) সকালে তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের

2022-12-21T18:09:30+00:00
2022-12-21T18:11:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:০৯ পিএম  আপডেট: ২১.১২.২০২২ ৬:১১ পিএম  (ভিজিট : ২১৬)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।বুধবার (২১ ডিসেম্বর) সকালে তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের রতনপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন।

এ সময় তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পরে তিনি সেখানে কৃষি বিভাগের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা এবং প্রানীসম্পদ বিভাগের পক্ষ থেকে গবাদিপশুর কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, প্রানিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy