নীলফামারীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত উত্তরা ইপিজেড কর্মী

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে বালু ভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান নামের এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। তার স্ত্রী

2022-12-22T14:21:12+00:00
2022-12-22T14:21:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত উত্তরা ইপিজেড কর্মী
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:২১ পিএম   (ভিজিট : ২৬০)
X


নীলফামারীতে বালু ভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান নামের এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। তার স্ত্রী মাহমুদা আক্তার গুরুতর আহত হয়েছেন।নিহত ব্যক্তি সনিক বাংলাদেশ লিমিটেড এ কাজ করতেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কের কাজীরহাট শিমুলতলা কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক রহমান সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের নতুন হাট ডাঙ্গাপাড়া এলাকার জমিল উদ্দিনের ছেলে।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলামবিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy