কমলগঞ্জ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ মৌলভীবাজার

সারাবাংলা

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশন এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক

2022-12-22T16:39:26+00:00
2022-12-22T16:39:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
কমলগঞ্জ মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৬৯)
X


মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশন এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনিক রঞ্জন দাস, এএসআই মনির হোসেন কমলগঞ্জের ভানুগাছ রেল স্টেশন সংলগ্ন দক্ষিণ কুমড়াকাপন এলাকা থেকে আনোয়ার হোসেনকে আটক করে। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নবীপুর গ্রামে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy