টঙ্গী রেলব্রিজের উপর মালবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে।

2022-12-22T18:56:06+00:00
2022-12-22T18:56:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
টঙ্গী রেলব্রিজের উপর মালবাহী ট্রেন লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২১৭)
X

টঙ্গী ব্রিজের দক্ষিণ পাশের রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় পুরো রেল লাইনটি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।  জানা গেছে, টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির একটি বগির পাঁচটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন ও কয়েকটি বগি টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিসহ দুটি বগি এখনও লাইনের ওপর রয়েছে।

বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান বলেন, লাইনচ্যুত হওয়ায় অন্য রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনটি চালু করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর লাইনটি সচল রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy