আখাউড়ায় স্কফ-গাঁজাসহ আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০০ বোতল স্কফ সিরাপ ও পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার

2022-12-22T19:19:39+00:00
2022-12-22T19:19:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় স্কফ-গাঁজাসহ আটক ১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭:১৯ পিএম   (ভিজিট : ৫২৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০০ বোতল স্কফ সিরাপ ও পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার উত্তর ইউপির রাজাপুর গ্রামের আসিদ মিয়ার ছেলে রাজিব ওরফে বাবু (২২)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাকে আটক করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ১০০ বোতল স্কফ সিরাপ ও পাঁচ কেজি গাঁজাসহ আটক রাজিব ওরফে বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy