আগামী জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে দ্রুতগতির ট্রেন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

২০২৩ সালের জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে নতুন বিরতিহীন ট্রেন। ট্রেনটি বিরতিহীন হলেও শুধুমাত্র শায়েস্তাগঞ্জে একটি স্টপেজ রাখার

2022-12-22T19:40:11+00:00
2022-12-22T19:40:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে দ্রুতগতির ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৭:৪০ পিএম   (ভিজিট : ২০৫)
X

২০২৩ সালের জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে নতুন বিরতিহীন ট্রেন। ট্রেনটি বিরতিহীন হলেও শুধুমাত্র শায়েস্তাগঞ্জে একটি স্টপেজ রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে বিষয়টি উত্থাপন করেন ওই কমিটির সদস্য ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

এর প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি ও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারাম্যান এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন এবং জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে সিলেটের জন্য ননস্টপ ট্রেন কোচ চালু করবেন বলে আশ্বস্ত করেন।
 
সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শফিকুল আজম খান এমপি, মো. সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy