রংপুরে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের মিঠাপুকুরে কর্মস্থলে ফেরার পথে ট্রাকচাপায় আলিউল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)

2022-12-22T20:35:41+00:00
2022-12-22T20:35:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রংপুরে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৮১)
X

রংপুরের মিঠাপুকুরে কর্মস্থলে ফেরার পথে ট্রাকচাপায় আলিউল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলিউল ইসলাম মিঠাপুকুর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আলিউল ইসলাম গোপালপুর ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মিঠাপুকুর থানায় ফিরছিলেন। পথিমধ্যে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আলিউল ইসলাম দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিলেন। পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy