রাজশাহীতে ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা চুরি

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী নগরীর আলুপট্টিতে সোনালী ব্যাংকের করর্পোরেট শাখা থেকে গ্রাহকের ৫ লক্ষ টাকা খোয়া গেছে। সংঘবদ্ধ প্রতারক চক্রের এক

2022-12-23T16:49:45+00:00
2022-12-23T16:49:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা চুরি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২২০)
X

রাজশাহী নগরীর আলুপট্টিতে সোনালী ব্যাংকের করর্পোরেট শাখা থেকে গ্রাহকের ৫ লক্ষ টাকা খোয়া গেছে। সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্য কৌশলে গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে মুহুর্তেই উধাও হয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর তাৎক্ষনিক পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে নিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারককে শনাক্ত করার চেষ্টা করছে। তবে ব্যাংকের অভ্যন্তর থেকে টাকা খোয়ানোর ঘটনার গ্রাহকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও ব্যাংক সুত্রে জানা গেছে, নগরীর বালিয়া পুকুর শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক আব্দুল গফুর সোনালী ব্যাংকের আলুপট্টি শাখায় নগদ ৫ লক্ষ টাকা জমা দিতে যান। এরপর টাকার ব্যাগ পাশে রেখে জমা বই পূরণ করছিলেন। এরই মধ্যে তার পাশে থাকা টাকার ব্যাগটি হাওয়া হয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা এই টাকার ব্যাগটি নিয়ে মুহুর্তে সটকে পড়ে। এ ঘটনার পর তিনি সাথে সাথে বিষয়টি পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন।

সিসিটিভিতে টাকা নিয়ে উধাও হওয়ার দৃশ্য ধরা পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। তাতে দেখা যায় একজন ব্যক্তি টাকার ব্যাগ তুলে নিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে গ্রাহক সেজে ওই ব্যক্তি ব্যাংকে ঘুরাঘুরি করছিলেন। তিনি মাস্ক পড়ে ছিল।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। পুলিশ আসামিকে ধরতে অভিযানও শুরু করেছে। এ ঘটনায় আবদুল গফুর বাদি হয়ে থানায় মামলা করেছেন।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy