নীলফামারীতে নাশকতার অভিযোগে আটক ৭

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীরসহ সাত জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার

2022-12-23T17:01:44+00:00
2022-12-23T17:01:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে নাশকতার অভিযোগে আটক ৭
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:০১ পিএম   (ভিজিট : ২৪৭)
X

নীলফামারীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীরসহ সাত জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ডিসেম্বর)  দিবাগত রাত ৩টার সময় নীলফামারী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy