মেহেরপুরে ১০ দফা দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিনারুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

2022-12-24T14:20:22+00:00
2023-01-27T16:20:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে ১০ দফা দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিনারুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ২:২০ পিএম  আপডেট: ২৭.০১.২০২৩ ৪:২০ পিএম  (ভিজিট : ২৫৪)
X


মেহেরপুরে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী বাসট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy