রাঙ্গাবালীতে প্রকল্পের অবহিতকরণ সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের প্রত্যন্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কিশোর-কিশোরী এবং নারীর ক্ষমতায়নের জন্য সমন্বিত পরিসেবা প্রকল্পের

2022-12-24T16:07:48+00:00
2022-12-24T16:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে প্রকল্পের অবহিতকরণ সভা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:০৭ পিএম   (ভিজিট : ২১৬)
X

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের প্রত্যন্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কিশোর-কিশোরী এবং নারীর ক্ষমতায়নের জন্য সমন্বিত পরিসেবা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির অর্থায়নে এবং জাগোনারী সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালেক মূহিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, জাগোনারী সংস্থার পরিচালক (যোগাযোগ) ডিউক ইবনে আমিন, মনিটরিং এন্ড ইভেলিউশন কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বায়জিদ আহমেদ, মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল, আইসিটি কর্মকর্তা মাসুদ আহমেদ, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, চর মোন্তাজ ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পের আওতায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy