সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

একসঙ্গে চার ছেলে জন্ম দিয়েছেন আফসানা খাতুন নামে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক প্রসূতি। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে নির্ধারিত

2022-12-24T17:00:33+00:00
2022-12-24T17:00:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:০০ পিএম   (ভিজিট : ২০৩)
X

একসঙ্গে চার ছেলে জন্ম দিয়েছেন আফসানা খাতুন নামে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক প্রসূতি। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগে শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

প্রসূতি আফসানা খাতুন বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী। আইন মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত শাহাদত হোসেন মিয়া বলেন, স্ত্রী আফসানা প্রথমবারের মতো গর্ভবতী হন প্রায় ৭ মাস আগে। চিকিৎসকরা তার প্রসবের তারিখ নির্ধারণ করেছিলেন আগামী বছরের ২০ ফেব্রুয়ারি। কিন্তু শনিবার সকালে হঠাৎ করেই আফসানার প্রসব ব্যাথা ওঠে।

এরপর সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করলে সেখানে সিজার ছাড়াই সে চারটি ছেলে প্রসব করেছে। মেডিনোভা হাসপাতালের হেড নার্স সাবিরা সরকার রুমি বলেন, হাসপাতালে আসার পর নরমালি বাচ্চা প্রসব করা হয়। প্রসূতির নির্ধারিত সময়ের দুই মাস বাকি ছিল। প্রি-ম্যাচুরড বাচ্চা প্রসব হওয়ায় অবস্থাও ভাল নয়। দুপুরের দিকে চার বাচ্চাকেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিষ্টার ডা. মাহবুবুল আলম বলেন, চার শিশুকে স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রি-ম্যাচুরড প্রসব হওয়ায় তাদের অবস্থা এখনো খুব একটা ভাল নয়। আমরা চেষ্টা করছি সুস্থ করে তোলার।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy