ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃআক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ)

সারাবাংলা

ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে র‍্যালীটি প্রেস ক্লাব থেকে বের

2022-12-25T15:08:00+00:00
2022-12-25T15:09:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃআক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:০৮ পিএম  আপডেট: ২৫.১২.২০২২ ৩:০৯ পিএম  (ভিজিট : ২০১)
X


ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে আনন্দ র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে  র‍্যালীটি প্রেস ক্লাব থেকে বের হয়ে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে, সাংবাদিক আওলাদ হোসেন রুবেলের সঞালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাজাহান সেলিম,  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, এম এ সামাদ, আবুল বাশার, এস এম জামান সহ সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মাওলানা এম এ সবুর। আলোচনা শেষে কেক কেটে ক্লাবের সদস্যদের সন্তান  কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy