রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় ওষুধ খেয়ে মনি আক্তার (২৭) নামের এক গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ

2022-12-25T16:10:00+00:00
2022-12-25T16:10:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:১০ পিএম   (ভিজিট : ২০০)
X

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় ওষুধ খেয়ে মনি আক্তার (২৭) নামের এক গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনি আক্তারের ননদ সিমা আক্তার বলেন, আমার ভাবি কৃমির ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে একটি ফার্মেসিতে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।

বাবু/জেএম











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy