গুরুদাসপুরে কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:২৩ পিএম (ভিজিট : ১৯৫)

X
নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় ড্যানিয়েল এগ্রোকেমিক্যাল নামক একটি মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের যৌথ চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।
বাবু/জেএম