আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জের ইজতেমা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ

2022-12-25T16:36:17+00:00
2022-12-25T16:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জের ইজতেমা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২০১)
X

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট তীরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত হয়।

ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।

তাবলিগ জামাতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এসএম নাজিম উদ্দীন জানান, ‘আমিন আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

বাবু/জেএম








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy