কালীগঞ্জে বিনামূল্যে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নে আজমপুর স্কুল এন্ড

2022-12-25T16:52:34+00:00
2022-12-25T16:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে বিনামূল্যে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:৫২ পিএম  আপডেট: ২৫.১২.২০২২ ৪:৫৫ পিএম  (ভিজিট : ২৫০)
X

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নে আজমপুর স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প শুরু হয় সকাল ১০টায়।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। এ সময় তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের জনগণের সেনাবাহিনী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখারও আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় শীতকালীন প্রশিক্ষণে বীর মুক্তিযোদ্ধা এবং এলাকা সাধারণ জনগণের সহায়তায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৬১ ফিল্ড এম্বুলেন্সের তত্তাবধানে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকার মেডিসিন, চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এতে মেডিকেল ক্যাম্পে এলাকার বীর মুক্তিযোদ্ধাদেরকে মেডিকেল সহায়তা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy