নেত্রকোনায় বড়দিন পালিত

সারাবাংলা

নেত্রকোনার পাহাড়ি সীমান্তসহ সবখানে পালিত হয়েছে উৎসব বড়দিন। দেশ ও জাতির কল্যাণ প্রার্থনায় জেলায় এবার ১১৭টি চার্চে অনুষ্ঠিত

2022-12-25T17:56:15+00:00
2022-12-25T17:56:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় বড়দিন পালিত
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪৫০)
X

নেত্রকোনার পাহাড়ি সীমান্তসহ সবখানে পালিত হয়েছে উৎসব বড়দিন। দেশ ও জাতির কল্যাণ প্রার্থনায় জেলায় এবার ১১৭টি চার্চে অনুষ্ঠিত হয়েছে বড়দিনের অনুষ্ঠান। তার মধ্যে দুর্গাপুরে ৬৭টি চার্চে, কলমাকন্দায় ৩৭টি, পুর্বধলায় ৮টি, নেত্রকোনা সদরে ৩টি ও মোহনগঞ্জের দুটিতে পালিত হয় বড়দিন।

এ উপলক্ষে নেত্রকোনা সদরের তিনটি চার্চের মধ্যে রেল কলোনি চার্চে মডেল থানার উদ্যোগে কেক কেটে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. ফয়েজ আহমদের নির্দেশে কেক কাটার আয়োজন করেন সদরের মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান, সদর সার্কেল মোরশেদা খাতুন কেক কাটায় অংশ নিয়েছেন। রাত থেকেই প্রতিটি চার্চ এবং ছোট বড় সকল গির্জায় পুলিশের পাহারা জোরদার করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy