চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড

2022-12-25T18:11:00+00:00
2022-12-25T18:11:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:১১ পিএম   (ভিজিট : ১৭৩)
X

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি দেশী অস্ত্র ও চারটি গুলি জব্দ করা হয়।

জাহাঙ্গীর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে বসবাস করে নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছে র‍্যাব।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, শনিবার জঙ্গল ছলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy