প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম (ভিজিট : ১৮৭)

X
পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিনের (৪৫) গায়েবানা জানাজা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়ক সংলগ্ন ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকীসহ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
বাবু/জেএম