২৭ কেজি ওজনের বাঘাইড় ৩৫ হাজারে বিক্রি
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৮:২২ পিএম (ভিজিট : ২৪৫)

X
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ধরা পড়ে ২৭ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ ৩৫ হাজারে বিক্রি হয়। রোববার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে নুরাল মোল্লার জালে ধরা পড়ে মাছটি।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত কেচমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনেন জেলে নুরাল মোল্লা।
৩৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় কিনে নেন তিনি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ হলেই মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।
বাবু/জেএম