আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।সোমবার

2022-12-26T10:09:55+00:00
2022-12-26T10:10:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:০৯ এএম  আপডেট: ২৬.১২.২০২২ ১০:১০ এএম  (ভিজিট : ২২৬)
X


ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। 

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে কয়েকশ’ যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, মধ্যরাত থেকেই কুয়াশা ছিল। সকালে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সাড়ে ৬টা ১০ মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পর্যাপ্ত ফেরি থাকায় কিছুক্ষণের মধ্যে ঘাটে চাপ কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy