২৪ লাখ টাকার হেরোইনসহ আটক ১

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)

সারাবাংলা

সিরাজগঞ্জে মহাসড়কে অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন

2022-12-26T15:32:25+00:00
2022-12-26T15:32:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ লাখ টাকার হেরোইনসহ আটক ১
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:৩২ পিএম   (ভিজিট : ২৭২)
X


সিরাজগঞ্জে মহাসড়কে অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে এ অভিযান চালানো হয়।

আটক সাইফুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ব্যাপারে মামলা দায়েরের পর বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy