ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে

2022-12-26T16:27:06+00:00
2022-12-26T16:27:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৪:২৭ পিএম   (ভিজিট : ২২৩)
X


কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প-১৮/ইস্টে এ হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে।

মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের ব্লক ৮-এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম বলেন, সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসেছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy