বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবাহী ও আলুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।মঙ্গলবার

2022-12-27T13:10:36+00:00
2022-12-27T13:10:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১:১০ পিএম   (ভিজিট : ৩২২)
X


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরবাহী ও আলুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক ট্রাক চালক আহত হয়েছেন। নিহত ট্রাক চালক সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়ক ধরে পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে ও আলুবোঝাই ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। সকালে ইসলামপুর এলাকা অতিক্রমের সময় ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে পাথরবোঝাই ট্রাক চালক নিহত হন। এ ঘটনায় আহত অপর এক চালককে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy