ডোমারে নুরুল ইসলাম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে অসহায়, দরিদ্র, গরীব ৩শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও

2022-12-27T17:04:40+00:00
2022-12-27T17:04:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোমারে নুরুল ইসলাম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৩৪)
X

নীলফামারীর ডোমারে অসহায়, দরিদ্র, গরীব ৩শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। যমুনা গ্রুপের  প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নুরুল ইসলাম ফাউন্ডেশন। এসময় নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজালি, কর্মকর্তা সোহেল আহমেদ, পশ্চিম চিকনমাটি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, যমুনা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি আতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর আত্মার মাগফিরত কামনায় দোয়া করা হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy