শাহজাদপুরে সড়ক দুর্টনায় যুবকের পা বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্ভাড ভ্যানের চাকার নিচে পিস্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর

2022-12-27T17:28:47+00:00
2022-12-27T17:28:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে সড়ক দুর্টনায় যুবকের পা বিচ্ছিন্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:২৮ পিএম   (ভিজিট : ২১২)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্ভাড ভ্যানের চাকার নিচে পিস্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর অবস্থায় ওই যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার গারাদহের মহেশপুর এলাকায় এ ঘটেছে। আরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মরিচা গ্রামের সানিকুল ইসলাম মেম্বরের ছেলে।

স্থানীয়রা জানান, অটোভ্যানযোগে ওই যুবক উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি থেকে শাহজাদপুরের তালগাছি যাবার পথে মহেশপুর এলাকায় অটোভ্যানের এক্সেল ভেঙ্গে যায়। এতে আরিফুল ইসলাম রাস্তায় পড়ে যায়। এসময় একটি দ্রতগামী কাভার্ড ভ্যান তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে আরিফুলের ডান পা চাকায় পিস্ট হয়ে হাটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy