৪০ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে মোস্তফা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০ কেন্দ্রের

2022-12-27T20:55:26+00:00
2022-12-27T20:55:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুর সিটি করপোরেশন নির্বাচন
৪০ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে মোস্তফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৮:৫৫ পিএম   (ভিজিট : ২১৬)
X

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ২২৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ কেন্দ্রে লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ২২ হাজার ৫৩৭ ভোট। দ্বিতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ৮ হাজার ৭৪০ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন, হাতি প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৪০৫ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আছেন ৪র্থ অবস্থানে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৯০৫ ভোট। এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১ হাজার ৪২৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ১ হাজার ৯১ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৮০৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ৫৬৪ এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৮৯ ভোট।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy