রংপুরে বিজিবির গাড়িতে আগুন, যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রংপুর মহানগরীর চার নম্বর ওয়ার্ডের আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়েছে। এতে বিজিবির একটি

2022-12-27T23:56:30+00:00
2022-12-27T23:56:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে বিজিবির গাড়িতে আগুন, যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:৫৬ পিএম   (ভিজিট : ১৯০)
X

রংপুর মহানগরীর চার নম্বর ওয়ার্ডের আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচন পরবর্তী সংঘর্ষ হয়েছে। এতে বিজিবির একটি টহল গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ।


এ ঘটনায় যুবলীগ নেতা হারাধন রায়কে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।


পুরো এলাকা জুড়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


ক্ষতিগ্রস্ত গাড়িচালক ওবায়দুর রহমান বলেন, ‘আমার গাড়িতে বিজিবির সদস্যরা ছিলেন। আমি গাড়ি নিয়ে আসা মাত্রই কয়েকজন হামলা চালান।  পেছনে থাকা প্রশাসনের গাড়ি ঘুরিয়ে যেতে পারলেও আমি যেতে পারিনি। তারা আমার গাড়িতে আগুন লাগায়। অনেকে আহত হয়েছেন।’


বাবু/এসআর







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy