কেরানীগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ২৫ লাখ জরিমানা!

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার

2022-12-28T17:22:15+00:00
2022-12-28T17:22:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ২৫ লাখ জরিমানা!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:২২ পিএম   (ভিজিট : ৩০৮)
X

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স এবং অবৈধ ও মানহীন গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ সদর দপ্তরের অধিনায়ক অ্যাডিশনাল ডি আই জি মাহফুজুর রহমান। তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকার কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‍্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

এসময় পি এইচ বি ক্যাবলসকে নগদ- ৩ লক্ষ টাকা, এম এস জি এম প্রাইম ক্যাবলসকে নগদ-১ লক্ষ টাকা, তানিয়া ক্যাবলসকে নগদ- ৪ লক্ষ টাকা, মিশু মেটাল’কে নগদ- ৩ লক্ষ টাকা, কনফিডেন্স ফুড প্রডাক্টসকে- ২ লক্ষ টাকা, ইউনিভার্সাল এন্টারপ্রাইজকে নগদ- ৫ লক্ষ টাকা, রাজিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপকে নগদ- ৩ লক্ষ টাকা ও কাওসার এন্টারপ্রাইজকে নগদ- ৩ লক্ষ টাকা, এস এস ক্যাবলসকে নগদ- ২০ হাজার টাকা, মামা-ভাগ্নে ওয়ার ড্রইংকে নগদ- ৫০ হাজার টাকা, শখ এক্সক্লুসিভ ব্রান্ড শপকে- ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় । এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১ লক্ষ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy